২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে কুপিয়ে হত্যা

মাদারীপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কমিশনার মো. মনিরুজ্জামান হাওলাদারের বাবাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2013, 11:14 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

শনিবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার লক্ষীগঞ্জ এলাকায় দুর্বৃত্তরা কুপিয়ে ও পিটিয়ে আহত করে হত্যা করে লাশ ফেলে রেখে যায় বলে জানায় পুলিশ।

নিহত মফিজ হাওলদার (৫৫) লাশ পুলিশ উদ্ধার করেছে।

মাদারীপুর থানার ওসি সুভাষ চন্দ্র পাল জানান, লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।