২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের নির্বাচন পরিচালনা কমিটি বসছে শনিবার

দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার প্রথমবারের মতো বৈঠকে বসছে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2013, 07:21 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

শুক্রবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে এই বৈঠক হবে।

আওয়ামী লীগ সভানেত্রী ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।

নির্বাচন পরিচালনা কমিটিতে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ ও সংসদীয় বোর্ডের সদস্যরা রয়েছেন। 

সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।