রংপুরে ১২ শিবিরকর্মী আটক
সারা দেশে বিরোধী দলের কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় রংপুরে ছাত্রশিবিরের ১২ কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৭টায় নগরীর বিভিন্ন পার্কের মোড়, শাপলা চত্বর ও কামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোতোয়ালি থানার পরিদর্শক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটকরা সবাই শিবিরকর্মী।
