ঝিনাইদহে ৩ বিএনপি নেতা গ্রেপ্তার
ঝিনাইদহ শহরে তিন বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোররাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এরা হলেন ঝিনাইদহ পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আবু জাফর, শিক্ষা বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন ও যুবদলের ৫ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন।
ঝিনাইদহ সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, তাদের বিরুদ্ধে মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে।
ঝিনাইদহ পৌর বিএনপি সভাপতি জাহিদুজ্জামান মনা অভিযোগ করেন, হয়রানি করার জন্য তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।
