ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ১০ জন আটক
ফরিদপুর শহরে স্বেচ্ছাসেবক দলের ১০ জন নেতাকর্মীকে আটক করেছে।
শনিবার সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের বাড়িসহ বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালায়।
তবে, ওই সময় জুয়েল বাড়ি না থাকায় তাকে আটক করা যায়নি।
ফরিদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, আটকদের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টি এবং মাদক বিক্রির অভিযোগ থাকায় আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশের একটি দল তার বাড়ি গিয়ে তাকে না পেয়ে তার বড় ভাই ও স্ত্রীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছে।
