২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ মওদুদকে লন্ডন পাঠানো হয়েছে

চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে লন্ডন পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2013, 06:16 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

শনিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

মওদুদের একান্ত সচিব শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চিকিৎসকদের পরামর্শক্রমে উন্নত চিকিৎসার জন্য মওদুদ আহমদকে লন্ডন পাঠানো হয়েছে। বর্তমানে তার স্বাস্থ্যগত অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো।

গত ৬ অক্টোবর গুলশানের বাসায় বুকে ব্যথা অনুভব করলে মওদুদ আহমদকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

পরে অসুস্থতার খবর পেয়ে তাকে হাসপাতালে দেখতে যান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনাসহ অনেকেই।

বৃহস্পতিবার খানিকটা সুস্থ হলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।