২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বাসচাপায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু

বরিশাল সদরে বাসচাপায় মানসিক প্রতিবন্ধী এক বৃদ্ধার (৬৫) মৃত্যু হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2013, 05:58 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

বুধবার বেলা ৩টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের পশ্চিম রহমতপুর এলাকায় এ দুর্ঘটনায় নিহত বৃদ্ধার পরিচয় জানা যায়নি।

নগর পুলিশের বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, একটি যাত্রীবাহী বাস মানসিক প্রতিবন্ধী এই বৃদ্ধাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।