২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় খালেদা জিয়া

রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে বগুড়া পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2013, 10:16 PM

Updated : 25 Apr 2022, 07:15 PM

শনিবার রাত ১০টার দিকে সার্কিট হাউজে এসে পৌঁছালে বিরোধীদলীয় নেতাকে জেলা সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চান, সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম প্রমুখ নেতারা স্বাগত জানান।

এর আগে বিকাল পৌনে ৩টায় গুলশানের বাসা থেকে খালেদা জিয়ার গাড়ি বহর রওনা হয়। যাত্রাপথে রাত সাড়ে ৭টায় কিছু সময় যমুনা রিসোর্টে যাত্রাবিরতি দেন তিনি।

বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান জানান, রাতে সার্কিট হাউজে থাকবেন বিরোধী দলীয় নেতা। রোববার সকাল ১১টায় তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা হবেন।

রংপুর জেলা স্কুল মাঠে স্থানীয় ১৮ দলীয় জোটের উদ্যোগে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এরপরদিন তিনি রাজশাহীর মাদ্রাসা মাঠের জনসভায় বক্তব্য দেবেন।

প্রেস সচিব জানান, রংপুরের জনসভা শেষে সন্ধ্যায় আবার বগুড়া ফিরে আসবেন বিরোধী দলীয় নেতা। রাত্রিযাপনের পর সোমবার সকালে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবেন।