২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে ছাত্রলীগ কর্মীকে শিবিরের মারধর

চট্টগ্রামের সীতাকুণ্ডের ইয়াকুব নগর এলাকায় এক ছাত্রলীগ কর্মীকে শিবিরকর্মীরা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 08:34 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

শনিবার বিকালে পাহাড়ি এলাকা থেকে ওই ছাত্রলীগ কর্মীকে উদ্ধার করে স্থানীয়রা।

আহত ছাত্রলীগ কর্মীর নাম সালাউদ্দিন (২৮)।

সীতাকুণ্ড থানার ওসি সামিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সালাউদ্দিন সকালে মাঠে কৃষি কাজ করছিল। এ সময় স্থানীয় ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা তাকে ধরে নিয়ে মারধর করে। তার পিঠে ও মাথায় আঘাতের চিহ্ন আছে।

ওসি সামিউল বলেন, আহত সালাউদ্দিন নিজেই হাসপাতালে যায়। পরে সন্ধ্যার দিকে থানায় এসে সে মামলা করেছে।

তিনি বলেন, ওই এলাকায় গত শুক্রবার এক শিবির কর্মীকে মারধরের ঘটনা ঘটে। এর জেরে এ ঘটনা ঘটতে পারে।