২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় জামায়াতের ৪ নেতা গ্রেপ্তার

জামায়াতে ইসলামীর চার নেতাকে ঢাকার গোপীবাগ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2013, 12:13 AM

Updated : 23 Aug 2022, 06:43 PM

দলটির ডাকা হরতালের মধ্যে বুধবার রাত ১০টার দিকে একটি বাড়ি থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল জোনের উপকমিশনার মো. আশরাফুজ্জামান জানিয়েছেন।

‘গোপন বৈঠকের সময়’ গ্রেপ্তার চারজন জামায়াতের নেতা বলে জানালেও তাদের নাম প্রকাশ করেননি তিনি।

উপকমিশনার আশরাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাশকতার পরিকল্পনায় দলটির আর কারা কারা জড়িত, তা জানতে তাদের নিয়ে অভিযান চলছে।”

নিবন্ধন বাতিলের রায়ের বিরুদ্ধে জামায়াত ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে, যা চলবে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত।

Image
জামায়াতে ইসলামীর হরতালের দ্বিতীয় দিনে বুধবার রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় ইসলামী ছাত্রশিবিরের এক কর্মী নিহত হন। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জামায়াতে ইসলামীর হরতালের দ্বিতীয় দিনে বুধবার রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় ইসলামী ছাত্রশিবিরের এক কর্মী নিহত হন। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

হরতালে বুধবার সকালে ঢাকার যাত্রাবাড়িতে পুলিশের সঙ্গে সংঘর্ষে ইসলামীর ছাত্রশিবিরের এক নেতা নিহত হয়েছেন। নিহত খলিলুর রহমান শিবিরের ৮৮ নং ওয়ার্ড সভাপতি।

জামায়াত দাবি করেছে, দেশের বিভিন্ন স্থানে পুলিশ জামায়াত-শিবিরের শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে এবং হামলায় আহত হয়েছেন ৬৫ জন। আহতদের মধ্যে সাতজন গুলিবিদ্ধ হয়েছেন এবং এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া হরতালে ভ্রাম্যমাণ আদালতে চার কর্মীকে ৬ মাস কারাদণ্ড এবং একজনকে ৪ মাস কারাদণ্ড দেয়া হয়েছে বলে জামায়াত এক বিবৃতিতে বলেছে।

বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম বলেছেন, দেশবাসী হরতালে সাড়া দিয়ে সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে।

হরতাল শেষে বৃহস্পতিবার পরবর্তী কর্মসূচি দেয়া হবে বলে তিনি জানিয়েছেন।