২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে জামায়াত নেতা গ্রেপ্তার

কক্সবাজার শহর জামায়াতের নায়েবে আমির জাফর উল্লাহ ইসলামাবাদীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2013, 01:22 PM

Updated : 25 Apr 2022, 07:06 PM

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের জামায়াত কার্যালয়ে সামনে থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন জানান, গত ১৫ ফেব্রুয়ারি কক্সবাজার শহরে জামায়াত তান্ডব চালায়। এ সময় তিন জনের প্রাণহানি ছাড়াও ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনায় করা মামলার একজন আসামি জাফর উল্লাহ। পলাতক থাকায় এতদিন তাকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান পুলিশ কর্মকর্তা।