২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এরশাদের নেতৃত্বে তৃতীয় শক্তির উত্থানই সমাধান’

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2013, 10:29 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থানই ‘একমাত্র সমাধান’ বলে মন্তব্য করেছেন দলের প্রেসিডিয়াম সদস্য এস এম এম আলম।

শনিবার সন্ধ্যায় মিরপুরে জাতীয় মটর শ্রমিক পার্টি আয়োজিত এক আলোচনা ও ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, “হাসিনা- খালেদা নয়, এরশাদই হবেন বাংলার প্রধানমন্ত্রী।”

এরশাদের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

জাতীয় মটর শ্রমিক পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় মটর শ্রমিক পার্টির সভাপতি মোস্তাকুর রহমান। জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব ইকবাল হোসেন রাজুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে বক্তব্য দেন।