২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন নিয়ে জটিলতার আশঙ্কা বাণিজ্যমন্ত্রীর

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বাণিজ্য মন্ত্রী জি এম কাদের বলেছেন, দেশে এক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। আগামী সংসদ নির্বাচন নিয়ে দেশে জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই জটিলতা নিরসনে আওয়ামী লীগকেই উদ্যোগ নিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2013, 09:57 PM

Updated : 25 Apr 2022, 07:04 PM

তিনি বলেন, আগামী নির্বাচনে সৎ ও যোগ্য লোককে নির্বাচিত করতে হবে।

শুক্রবার বিকেলে আড়াইহাজার উপজেলার গোপালদীর পৌরসভার নবনির্বাচিত মেয়র হালিম শিকদারের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এ সময় জি এম কাদের আগামী সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের প্রার্থী হিসাবে  জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব আলমগীর শিকদার লোটনকে পরিচয় করিয়ে দেন।

সাবেক সংসদ সদস্য ডা. সাদত আলী শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গোলাম মোহাম্মদ আরজু, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু জাহের, সদস্য সচিব আ. মজিদ খন্দকার, অনন্যা হুসাইন মৌসুমী, জাহাঙ্গীর শিকদার জোটন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম এ   হান্নান মোল্লা প্রমুখ।

গোপালদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচিত মেয়র হালিম শিকদার আগামী নির্বাচনে আলমগীর শিকদার লোটনের হয়ে কাজ করে তাকে জয়ী করার অঙ্গীকার করেন।