সাংসদ রনি কাশিমপুর কারাগারে
সাংবাদিক পেটানো ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সরকার দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে বৃহস্পতিবার রাতে গাজীপুরের কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে।
কারা তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর কবীর বলেন, বৃহস্পতিবার রাত ৯টায় তাকে ঢাকা থেকে এ কারাগারে আনা হয়।
কারাগারের ভিআইপি বন্দিশালার সুরমা ভবনের দ্বিতীয় তলায় রনিকে রাখা হয়েছে বলেও জানান তিনি।
এ ভবনেই আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন এবং জামায়াত নেতা মীর কাশেম আলী বন্দি রয়েছেন।
