চট্টগ্রামে নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ১২
চট্টগ্রামে নাশকতার পরিকল্পনার অভিযোগে সন্দেভাজন ১২ জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে নগরীর লালখান বাজার এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয় বলে খুলশী থানার ওসি মাইনুল ইসলাম ভূঁইয়া জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকমকে বলেন, ওই বাসায় গোপন বৈঠকে বসে নাশকতার পরিকল্পনা করছিল বলে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
তারা জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
