রাজশাহীতে পুলিশ-শিবির সংঘর্ষ
ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের দুঘণ্টা পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকায় ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সংঘর্ষ হয়েছে পুলিশের।
মঙ্গলবার দুপুরে অক্ট্রয় মোড়ে এ সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয় বলে শিবির দাবি করেছে।
বেলা ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেইটে ছাত্রদলের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
মতিহার থানার ওসি অসিত কুমার ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ২টার দিকে শিবিরকর্মীরা রমজানের শুভেচ্ছা জানিয়ে একটি মিছিল বের করেন।
শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক জিয়াউদ্দিন বাবলু জানান, শান্তিপূর্ণ মিছিল করার সময় পুলিশ পরিকল্পিতভাবে হামলা করেছে। এতে তাদের পাঁচ কর্মী আহত হয়েছেন।
এর আগে বেলা ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেইটে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষে পাঁচ পুলিশসহ ১২ জন আহত হন। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে পুলিশ।
