২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে ফারুকের অস্ত্রোপচার

সিঙ্গাপুরে অস্ত্রোপচারের মাধ্যমে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদীন ফারুকের কিডনি থেকে পাথর অপসারণ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 12:06 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

বিএনপি নেতার মেয়ে তামান্না ফারুক সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অস্ত্রোপচার সফল হয়েছে, বাবা এখন আইসিইউতে আছেন।

সোমবার সকাল ১০টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ফারুকের অস্ত্রোপচার শুরু হয়। আড়াই ঘণ্টার এই অস্ত্রোপচারে নেতৃত্ব দেন হাসপাতালের ইউরোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক সিম হং জি।

তামান্না তার বাবার আশু আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

গত ৬ জুন অসুস্থ হয়ে পড়লে ৭ জুন চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান ফারুক। তার সঙ্গে স্ত্রী ফাতেমা ফারুক এবং জামাতা মুহাম্মদ ইমাদও রয়েছেন।