৩ মামলায় আদালতে ফখরুল
গাড়ি ভাংচুর ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেয়ার ঘটনায় পল্টন এবং রমনা থানায় দায়ের করা তিন মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আসামি পক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, এই তিনটি মামলায় পুলিশ আদালতে কোনো অভিযোগপত্র দেয়নি।
ফখরুল হাজির হলেও মামলার অন্যান্য আসামি বিএনপি নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, বিএনপি নেতা সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের পক্ষে সময় বাড়ানোর আবেদন করা হয়েছে।
গত ২ ও ৬ মার্চ রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, শান্তিনগর, মালিবাগ, বেইলী রোড, ভিকারুননিসা নূন স্কুলের রাস্তায় ও শাহাজাহানপুর এলাকায় গাড়িতে অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোররণের ঘটনায় এসব মামলা করে পুলিশ।
