চাঁপাইনবাবগঞ্জ জামায়াতের নায়েবে আমির গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির কেরামত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারীর বাড়ি থেকে শিবগঞ্জ উপজেলা পরিষদের এই চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, কেরামত আলীর বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা, পুলিশের উপর আক্রমণসহ কয়েকটি মামলা রয়েছে।
এসব মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ কর্মকর্তা জানান।
