রংপুরে বিএনপির হরতাল সোমবার
গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবিতে সোমবার রংপুরে আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি।
শনিবার বিকালে গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন।
এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মোজাফফর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২০ মে বিএনপিসহ ১৮ দলের হরতাল শুরুর আগে জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রইচ আহমেদ, জেলা যুবদলের সহ-সভাপতি তারেক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক আনিছুর রহমান লাকু, সাংগঠনিক সম্পাদক সামসুল আলম ঝন্টু, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মাহফুজ উন নবী ডন, জেলা ছাত্রদল সভাপতি জহির আলম নয়নকে গ্রেপ্তর করে পুলিশ।
তাদের মুক্তির দাবিতে সোমবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত হরতাল পালিত হবে।
এছাড়া একই দাবিতে রোববার জেলার আট উপজেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচিও ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে।
