খালেদা-শারম্যান সাক্ষাৎ হচ্ছে না
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যানের সাক্ষাৎ হচ্ছে না।
খালেদা জিয়ার সঙ্গে সোমবার বিকাল সাড়ে ৪টায় গুলশানে তার বাসভবনে এই সাক্ষাৎ হওয়ার কথা ছিল।
বিএনপির সহসভাপতি সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিডিউল সমস্যার জন্য এই অনু্ষ্ঠানটি বাতিল করার কথা মার্কিন দূতাবাস থেকে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব সংলাপে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়ার জন্য রোববার দুইদিনের সফরে ঢাকা আসেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান।
সোমবার রাতে ঢাকা ছাড়ার আগে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার।
