২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদলের ১৮ নেতার জামিন

হাই কোর্ট থেকে জামিন নিয়েছেন বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ১৮ নেতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2013, 03:11 PM

Updated : 23 Aug 2022, 10:46 AM

গাড়ি ভাংচুর ও হাতবোমা বিস্ফোরণের বিভিন্ন মামলায় বুধবার তারা বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চে হাজির হয়ে আবেদন জানালে আদালত চার সপ্তাহের জামিন দেন।

২২ এপ্রিল পল্টন থানায় দায়ের হওয়া মামলায় জামিন পেয়েছেন- ছাত্রদলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ সহসভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ, সহ-সভাপতি সাইফুল ইসলাম ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির, আলমগীর হাসান সোহান ও নাজমুল হাসান অভি, সাংগঠনিক সম্পাদক রাজিব আহসান, প্রচার সম্পাদক এস এম মনিরুজ্জামান রেজিন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসহাক সরকার, সাধারণ সম্পাদক খন্দকার এনামুল হক এনাম, মহানগর উত্তরের সেক্রেটারি হুমায়ন কবির রওশন, পল্টন থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনের সামনে বোমা বিস্ফোরণের মামলায় ১১ জন জামিন পেয়েছেন। জামিন পাওয়াদের মধ্যে পল্টন থানার মামলায় জামিন পাওয়া আবেদ, নাসির, রাজিবও রয়েছেন।

জামিন পাওয়া অন্য নেতাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রয়েল, স্কুল বিষয়ক সম্পাদক করিম সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মহিদুল হাসান হিরু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ সহ-সভাপতি সাদিউল কবির নিরব, যুগ্ম সম্পাদক শাহ নাসিরউদ্দিন রুম্মন, সাংগঠনিক সম্পাদক মিনহাজউদ্দিন ভুঁইয়া ও ফজলুর রহমান খোকন প্রমুখ।