২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ঢিলেঢালা হরতাল

পুলিশি অভিযানে হেফাজতে ইসলামের কর্মী হতাহতের প্রতিবাদে সিলেটে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের দুদিনের হরতাল চলছে ঢিলেঢালাভাবে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2013, 04:20 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

সকাল ৮টায় নগরীর জিন্দাবাজার এলাকায় হরতালের সমর্থনে মিছিল করে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

তবে সকাল থেকে বড় কোনো গোলোযোগের খবর পাওয়া যায়নি বলে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রেজাউল করিম জানান।

নগরীতে রিকশা ও অটোরিকশা চলাচল করলেও ভারী যানবাহন চলছে না। সকাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান।

নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া র‌্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা টহল দিচ্ছেন।