২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলায় জামায়াত নেতা আটক

সরকারি কাজে বাধা দেয়ার মামলায় বাগেরহাটে এক জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2013, 04:46 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

সোমবার রাতে মংলা  পৌর জামায়াতের সেক্রেটারি মো. ইদ্রিস আলীকে আটক করা হয়।

মংলা থানার  ওসি মুনির উল গিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৯ মার্চ জামায়াতের মিছিল থেকে পুলিশের ওপর হামলা হয়। এই ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে আটক করা হয়েছে।

অবশ্য ইদ্রিসকে ‘মিথ্যা মামলায়’ আটক করা হয় বলে অভিযোগ করেছেন জেলা জামায়াতের নায়েবে আমির রেজাউল করিম।