২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে সন্ত্রাসীদের গুলিতে বিএনপিকর্মী নিহত

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে বিএনপির এক কর্মী নিহত হয়েছেন।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 05:10 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

বুধবার রাত সাড়ে ন’টার দিকে উপজেলায় মহিষার বৈশাখী মেলায় মজিবুর শিকদারকে গুলি করা হয় বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় গুলিবিদ্ধ অপর তিনজনকে উপজেলা স্বাস্থ্য কম্প্লক্সে ভর্তি করা হয়।

তারা হলেন আকতার শেখ, আবুল বাবুর্চি ও নান্টু শিকদার।

ভেদরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপি নেতা মহিষার ইউপি চেয়ারম্যান নূর ইসলাম শিকদারের ভতিজা মজিবুর শিকদার মেলায় বসে গল্প করছিলেন। রাত সাড়ে ৯টার দিকে তিনটি  মোটর সাইকেলযোগে ছয় জন মুখোশধারী সন্ত্রাসী তাকে গুলি করে চলে যায়।

এতে ঘটনাস্থলে মজিবুরের মৃত্যু হয়।