২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৯১ সদস্যের কমিটি পেল ছাত্রদল

জাতীয়তাবাদী ছাত্রদলের ২৯১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2013, 04:29 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

সোমবার রাতে এই অনুমোদনের পর পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো হয়।

সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবের নেতৃত্বে ছাত্রদলের এই কমিটি কাজ করবে।

গত বছরের সেপ্টেম্বরে  জুয়েল ও হাবিবসহ পাঁচজনের নাম ঘোষণা করে নতুন কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেন খালেদা জিয়া।

প্রথম সহ সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ, প্রথম যুগ্ম সম্পাদক এস এম ওবায়দুল হক নাসির ও সাংগঠনিক সম্পাদক রাজিব আহসানের নাম তখন ঘোষণা করা হয়।

এর প্রায় সাড়ে ৭ মাস পর পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হলো। নতুন কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পাদক ও সহ সম্পাদকের পদ দুটি এবারই যুক্ত করা হয়েছে।

নতুন কমিটির সহসভাপতিরা হলেন- সাইফুল ইসলাম ফিরোজ, এবিএম পারভেজ রেজা, ওমর ফারুক সাফিন, আনোয়ারুল হক রয়েল, মো. আবু সাঈদ, আব্দুল হালিম খোকন, আহসান উদ্দিন খান শিপন, আনোয়ার হোসেন টিপু, শফি মোহাম্মদ খান, জাভেদ হাসান স্বাধীন, ওয়াহিদুর রহমান চয়ন, আসাদুজ্জামান পলাশ, বিল্লাল হোসেন তারেক, তরুন দে, রাশেদুল ইসলাম তালুকদার রাজু, গোলাম মাওলা শাহিন, কামাল আনোয়ার আহম্মদ, এস.এম জাহাঙ্গীর হাসান, শহিদুল্লাহ ইমরান, মাহবুবুর রশিদ মাহবুব, মনিরুজ্জামান মনি, আহসান হাবীব প্রান্ত, মোছাব্বির টিটু, আব্দুল্লাহ আল মামুন মিঠু, আমিনুল ইসলাম জসিম(ঢাকা বিভাগ), মঞ্জুরুল আলম মঞ্জু (চট্টগ্রাম বিভাগ), মাহাফুজুর রহমান রিটন (রাজশাহী বিভাগ), নাজমুল হুদা চৌধুরী সাগর (খুলনা বিভাগ), গাজী আশফাকুর রহমান বিপ্লব (বরিশাল বিভাগ), আব্দুল আহাদ খান জামাল (সিলেট বিভাগ), মাহফুজুন নবী ডন(রংপুর বিভাগ)।

কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে- ওবায়দুল হক নাসির, আকরামুল হাসান, মামুনুর রশিদ মামুন, মশিউর রহমান মিশু, ফেরদৌস আহম্মেদ মুন্না, তরিকুল ইসলাম টিটু, মনিরুল ইসলাম সোহাগ, এজমাল হোসেন পাইলট, নাজমুল হাসান অভিসহ ২১ জনকে।

সহসাধারণ সম্পাদক করা হয়েছে মনিরা আক্তার রিক্তা, ইশতিয়াক আহম্মেদ নাসির, সেলিনা সুলতানা নিশিতা, আব্দুল ওহাব, এসএম সালাউদ্দীন (চট্টগ্রাম মহানগর), জয়দেব জয়, শওকত আরা উর্মি, মাসুদ পারভেজ বাবু (খুলনা), তারিকুল ইসলাম ঝলক(টাঙ্গাইল), তারেক উজ্জামানসহ ৩৩ জনকে।

সহ সাংগঠনিক সম্পাদক পদে উল্লেখযোগ্যরা হলেন- জহিরুল ইসলাম বিপ্লব, হুমায়ুন কবির, মাহবুব কাদির সাগর, দীপক কুমার বর্মন প্রিন্স, ইয়াছিন ফেরদৌস মুরাদ, আরিফা সুলতানা রুমা, নাছিমা আক্তার কেয়া, এসএম মনিরুজ্জামান দুদু (ঢাকা বিভাগ), শামীম মোল্লা (চট্টগ্রাম বিভাগ), ইলিয়াছ আহমেদ হিমেল রানা (রাজশাহী বিভাগ),শাহরিয়ার রিজভী জর্জ (খুলনা বিভাগ), মাসুদ হাসান মামুন (বরিশাল বিভাগ), এসএম জাহাঙ্গীর (সিলেট বিভাগ) মো. রাশেদ আলম লাবু (রংপুর বিভাগ)।

এছাড়া দপ্তর সম্পাদক পদে নাজমুল হাসান, প্রচার সম্পাদক পদে এসএম মনিরুজ্জামান রেজিন, আইন সম্পাদক পদে নিহার হোসেন ফারুক, অর্থ সম্পাদক পদে ফয়েজুল্লাহ ফয়েজ, পাঠাগার সম্পাদক পদে মফিজুর রহমান আশিক, স্কুল বিষয়ক সম্পাদক পদে আব্দুল করিম সরকার, মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে মাহফুজুর রহমান, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক পদে মুশফিকুর রহমান লেলিন, ধর্ম বিষয়ক সম্পাদক পদে এসএম শামীম রেজা, নাট্য বিষয়ক সম্পাদক পদে মির্জা ইয়াছিন আলীকে দায়িত্ব দেয়া হয়েছে।

সহ সভাপতিসহ বিভিন্ন পদের নেতারা পুরনো কমিটির দায়িত্ব পালন করারাই আবার এসেছেন।

নতুন কমিটিতে নতুন করে পদ পাওয়াদের মধ্যে রয়েছেন সহ সভাপতি পদে এ বি এম পারভেজ রেজা, আহসান হাবিব প্রান্ত, মুদ্দাবির টিটো, আমিনুল ইসলাম জসিম, মনজুরুল আলম মনজু, মাহাফুজুর রহমান রিটন, নাজমুল হুদা চৌধুরী সাগরসহ বেশ কয়েকজন। এরা কেউ গত কমিটিতে ছিলেন না।

২০০৯ সালে সুলতান সালাহউদ্দিন টুকু সভাপতি ও আমিরুজ্জামান খান আলিমকে সাধারণ সম্পাদক করে ২৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছিলো।

প্রতি দুই বছর পর নতুন কমিটি গঠনের কথা থাকলেও ওই কমিটি ২০১২ সালে ২ সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করে।

 

পুরনো খবর:

ছাত্রদলের নতুন কাণ্ডারি জুয়েল-হাবিব