২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপালে আহত ছাত্রলীগকর্মীর মৃত্যু

বাগেরহাটে চিংড়িঘেরের বিরোধের জেরে হামলায় আহত ছাত্রলীগকর্মী রফিকুল ইসলাম (২২) মারা গেছেন শুক্রবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2013, 02:58 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

গত মঙ্গলবার তিনি আহত হন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।

নিহত রফিকুল ইসলাম রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের ফজলু শেখের ছেলে এবং উপজেলা ছাত্রলীগকর্মী।

রামপাল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, শ্রীফলতলা মৌজায় একটি চিংড়ি ঘের নিয়ে রফিকের বাবা ফজলু শেখের সঙ্গে স্থানীয় ভূমিহীণদের বিরোধ চলছিল।

ফজলু শেখের বরাত দিয়ে ওসি বলেন, মঙ্গলবার (২৬ মার্চ) সকালে তিনি ও তার ছেলে রফিকসহ ১০/১২ জন ওই চিংড়ি ঘেরে গেলে একদল লোক তাদের উপর হামলা চালায়।

এতে রফিক মাথায় গুরুতর আঘাত পান।