২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে হরতাল সমর্থকদের ভাংচুর

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের হরতালের দ্বিতীয় দিন লক্ষ্মীপুরে বেশ কয়েকটি গাড়ি ও দোকানপাট ভাঙচুর হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 10:12 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

বৃহস্পতিবার দুপুরে পৌর শহরে ভাঙচুরের এ ঘটনা ঘটে।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, হরতাল সমর্থনে ছাত্রদলের ঝটিকা মিছিল থেকে আতঙ্ক সৃষ্টি করতে এ হামলা চালানো হয়।

হামলায় শহরের চকবাজারের ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারসহ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয় ।

খবর পেয়ে জেলা পরিষদের প্রশাসক একে এম শাহজান কামাল ও পৌর মেয়র আবু তাহের ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেন ।

সদর মডেল থানার ওসি আলতাফ হোসেন বলেন, হামলাকারীদের  বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় ছাত্রদলের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।