ঝিনাইদহের মহেশপুরে রোববার হরতাল
পুলিশের সঙ্গে সংঘর্ষে ‘বিএনপিনেতা’ নিহতের প্রতিবাদে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় রোববার আধাবেলা হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট।
শুক্রবার উপজেলা বিএনপি সভাপতি শহিদুল ইসলাম মাস্টার হরতালের ঘোষণা দেন বলে জানান সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, সকালে সস্তা হাইস্কুল মাঠে নিহত ইন্তাজ আলী ওরফে ইন্তাদুলের জানাজার আগে হরতালের ঘোষণা দেন শহিদুল।
উপজেলার দাড়িয়াপুর গ্রামে বৃহস্পতিবার আসামি ধরতে গিয়ে মহেশপুরসীদের আক্রমণের মুখে পড়ে পুলিশ। এ সময় পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে ইন্তাজ আলী নিহত হন।
বিএনপির দাবি, নিহত ইন্তাজ নাটিমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কমিটির প্রচার সম্পাদক।
তবে ইন্তাজের পরিবার ও স্থানীয়দের দাবি, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না।
