সিরাজগঞ্জে নিহত দুজনকে খালেদার অর্থ সহায়তা
জামায়াতে ইসলামীর তাণ্ডবের ফলে সৃষ্ট সহিংসতায় সিরাজগঞ্জে পুলিশের গুলিতে নিহত দুই পরিবারকে অর্থ সহযোগিতা করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
নিহত রুহুল আমিন ও মোক্তার হোসেনের পরিবারের সদস্যরা বুধবার রাতে গুলশানের কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন।
বিরোধীদলীয় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাদের কাছ থেকে সেদিনকার ঘটনার বিবরণ শোনেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর সহিংসতায় নিহত হন রুহুল ও মোক্তার।
সাক্ষাতের সময়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, স্থানীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম উপস্থিত ছিলেন।
