২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে ভাংচুর: শেরপুরে ১১ জন রিমান্ডে

১৮ দলের ডাকা ৩৬ ঘন্টা হরতাল চলাকালে শেরপুরে ককটেল বিস্ফোরণ,  গাড়িতে আগুন দেয়া ও দোকনপাট ভাংচুরের ঘটনায় পুলিশের করা পৃথক তিনটি মামলায় গ্রেপ্তার ৩০ জনের মধ্যে ১১ জনের এক দিনের হেফাজত মঞ্জুর করেছে আদালত।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 04:12 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

গ্রেপ্তারকৃতরা বিএনপি ও ছাত্রদল কর্মী।

বাকীদের রিমান্ড নামঞ্জুর করে প্রয়োজনে তাদেরকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে শেরপুর চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত।

এই আদালতের সিএসআই মো. আব্দুল আজিজ ও সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. কবির হোসেন জানান, হরতালকে কেন্দ্র করে গত রবি, সোম ও মঙ্গলবার গ্রেপ্তার হওয়া ওই ৩০ নেতাকর্মীকে বুধবার শেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের ৭ দিন করে রিমান্ডের আবেদন করা হয়।

ভারপ্রাপ্ত মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী শুনানি শেষে ১১ জনের এক দিনের হেফাজত মঞ্জুর এবং বাকিদের জেল গেটে জিজ্ঞসাবাদের আদেশ দেন।

যাদের হেফাজতে নেয়ার আদেশ দেয়া হয় তারা হলেন,  ছাত্রদল নেতা রাসেল মেহেদী, বিএনপি কর্মী জিয়াউল, নুর ইসলাম, নাজমূল, শামীম হোসেন, হৃদয়, জাকির, শহিদুর রহমান, আলম মিয়া,  মোফজ্জল হোসেন ও হোসেন আলী।