২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে হরতালের মামলায় আসামি ২৭শ’

বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতালে শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় দুটি মামলা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 04:08 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

সদর থানায় মঙ্গলবার রাতে পুলিশ ও ক্ষতিগ্রস্থদের পক্ষ থেকে করা এ দুই মামলায় বিএনপি ও জামায়াতের প্রায় ২৭শ’ নেতাকর্মীকে আসামি করা হয় বলে পুলিশ জানিয়েছে।

এদিকে হরতালে বেলকুচিত উপজেলায় নাশকতার মামলায় মামুন নামে এক শিবিরকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

সদর থানার ওসি রফিকুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রশাসনের কাজে বাধা দেয়ার অভিযোগে এএসআই হাফিজুর রহমান বাদী হয়ে ৮৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় দুই থেকে আড়াইহাজার জনের বিরুদ্ধে মামলা করেন।

এছাড়া অগ্নিসংযোগের ঘটনায় খোকসাবাড়ি এলাকার গাজী আব্দুল খালেক বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে ৫০/৬০ অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন।

তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি বলে তিনি জানান। 

বেলকুচি থানার ওসি শামসুল হক বলেন, হরতালে নাশকতার মামলায় শিবিরকর্মী মামুনকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উল্লাপাড়া উপজেলার গুপিনাথপুর পশ্চিমপাড়ার আকতার হোসেনের ছেলে।

বিএনপির নেতৃত্বে জোটের হরতালে মঙ্গলবার খোকসাবাড়ি এলাকায় পিকেটাররা একটি কিন্ডারগর্টেনসহ অন্তত ১০টি প্রতিষ্ঠানে ভাংচুর ও অগ্নিসংযোগ করেন।