২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লতিফ বিশ্বাসের ছেলের বিরুদ্ধে মামলা

ভাংচুর ও চাঁদাবাজির অভিযোগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের দুই ছেলেসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা করেছে এক জামায়াত নেতার ছেলে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 03:48 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

বেলকুচির মুকন্দগাতি গ্রামের বাসিন্দা জামায়াত নেতা আব্দুল মান্নানের ছেলে এসএম খালিদ বাদী হয়ে মঙ্গলবার সিরাজগঞ্জের বিচারিক হাকিম আদালতে মামলটি দায়ের করেন।

জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাদিয়া সুলতানা মামলাটি আমলে নিয়ে বেলকুচি থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলায় আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে বেলকুচি কলেজের ভিপি মিঠু বিশ্বাস ও ব্যবসায়ী টুকু বিশ্বাস ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী ফজলুল হক সরকার ও পৌর মেয়র মফিজ উদ্দিন লাল খানসহ ৭০/৭৫ জনকে আসামি করা হয়।

মামলার নথি থেকে জানা যায়, আসামিরা গত ৩ মার্চ সকালে বাদীর বাড়ি গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।

টাকা দিতে অস্বীকার করলে তারা বাদীর বসতবাড়িতে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী ফজলুল হক সরকার এর প্রতিক্রিয়ায় বলেন, “আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।”