২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ছাত্রদল- যুবদল ও পুলিশের সংঘর্ষ

বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতাল চলাকালে রংপুর নগরীতে ছাত্রদল ও যুবদলের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 02:17 PM

Updated : 25 Apr 2022, 06:29 PM

মঙ্গলবার দুপুরে নগরীর প্রেসক্লাবের সামনে এ সংঘর্ষে আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন জেলা যুবদল সহ-সভাপতি নুরুন্নবী চৌধুরী মিলন, যুগ্ন সম্পাদক আনোয়ার হোসেন আলমগীর, যুবদলের তারেক হাসান সোহাগ, খোকন, হান্নান, জেলা ছাত্রদল সভাপতি জহির আলম নয়ন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হিযবুল, কর্মী রাহাত ইসলাম রনি, রোকনুজ্জামান চৌধুরী এ্যাপোলো, নোমান হাসান, রাসেল, টুটুল, শাহেদ ইকবাল, জুয়েল, মুক্তি, রায়হান, নিশান, খোকন ও রাশেদ। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচাজৃসহ ৫০ রাউণ্ড টিয়ার সেল ও রাবার বুলেট ছোড়ে।

ঘটনাস্থল থেকে হানিফ ও তৌহিদুল নামে ছাত্রদলের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ মিঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা আড়াইটায় ছাত্রল ও যুবদল হরতালের সমর্থনে একটি মিছিল বের করে। তারা প্রেসক্লাবের সামনে যমুনা ব্যাংকে হামলা চালানোর চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।

এ সময় মিছিলকারিরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ লাঠিপেটা করে।

জেলা ছাত্রদল সভাপতি জহির আলম নয়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে সড়ক প্রদক্ষিণ করার সময় প্রেসক্লাবের সামনে পুলিশ অতর্কিতে লাঠিপেটা শুরু করলে সংঘর্ষ বাধে।”

পুলিশের লাঠিচার্জ ও রাবার বুলেটের আঘাতে ছাত্রদল ও যুবদলের ৩০ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেন এই নেতা।

এদিকে পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বেলা ১২টায় নগরীর মেডিকেল কলেজ মোড়, পার্কের মোড়, জাহাজ কোম্পানী মোড়, পায়রা চত্বর ও ওয়ালটন মোড়ে ২০টি ব্যাটারিচালিত অটোরিকশা এবং পাঁচটি পিকআপ ভাঙচুর করেছে।