২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়িতে ‘আগুন দিতে গিয়ে’ ধরা

রাজধানীর সেগুন বাগিচায় এক ব্যক্তি গণপিটুনির শিকার হয়েছেন, ওই ব্যক্তি গাড়িতে আগুন দেয়ার চেষ্টা করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2013, 02:23 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালের আগের দিন রোববার রাজধানীতে বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয়া হয়।

এর মধ্যে সন্ধ্যায় সেগুন বাগিচায় দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ের সামনে গণপিটুনির শিকার ওই ব্যক্তিকে আটক করা হয় বলে রমনা থানার এসআই রাশাদ আরা সুলতানা জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিএনজিতে আগুন দিতে গিয়ে সেগুনবাগিচায় জনতার হাতে সে ধরা পড়ে। ধারণা করা হচ্ছে, সে হরতাল সমর্থক।”

আটক ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ওই ব্যক্তিকে আটকের আগে বিকালে ওই এলাকায় কাকরাইল মসজিদের সামনে একটি গাড়িতে আগুন দেয়া হয় বলে অগ্নিনির্বাপক বাহিনী জানিয়েছে।