২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০ মার্চ এনায়েতপুরে হরতাল

বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে সিরাজগঞ্জের এনায়েতপুরে ২০ মার্চ হরতাল ডেকেছে বিএনপি ও ১৮ দলীয় জোট।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2013, 01:18 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

বৃহস্পতিবার সকালে এনায়েতপুর থানা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী ও এনায়েতপুর থানা জামায়াত নেতা আব্দুল হককে গ্রেপ্তার করে পুলিশ।

প্রতিবাদে বিকেলে এনায়েতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক রওশন আলী মন্টু সরকার ও থানা জামায়াতের আমির সেলিম রেজা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে হরতালের কথা জানানো হয়।

হরতালে নাশকতা ও এনায়েতপুর আওয়ামী লীগ অফিস ভাংচুরের অভিযোগে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।