২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতা হস্তান্তরের দাবি এলডিপির

দেশের চলমান সঙ্কট নিরসনে পদত্যাগ করে তৃতীয় কোনো ব্যক্তির কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি তুলেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮দলীয় জোটের শরিক দল এলডিপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2013, 05:54 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

দলের চেয়ারম্যান অলি আহমদ রোববার এক বিবৃতিতে তিনি দাবি জানান।

অলি আহমদ বলেন, “সরকারের প্রতিহিংসার ও প্রতিশোধের রাজনীতি জনগণকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই সরকারের পক্ষে আর ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়।

“ক্ষমতা জোর করে ধরে রাখলে গণহত্যা বৃদ্ধি পাবে। তাই সরকারকে বলব, জাতির কাছে ক্ষমা চেয়ে অনতিবিলম্বে পদত্যাগ করে দেশ ও জনগণের কাছে গ্রহণযোগ্য তৃতীয় কোনো ব্যক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করুন।”