২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাউন্সিলের আগে জেলায় জেলায় বিএনপির সভা

জাতীয় কাউন্সিল উপলক্ষে আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি জেলা ও মহানগরে দলের নির্বাহী কমিটির বর্ধিত সভা করবে বিএনপি।

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 11:39 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

বুধবার দলের এক যৌথ সভায় এই সিদ্ধান্ত হয়।

আগামী মার্চে দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের কথা রয়েছে। এটি হবে দলের ষষ্ঠ কাউন্সিল।

নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বিএনপি ও এর অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের এই যৌথসভায় সভায় চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সম্পাদকমণ্ডলী ও অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সভায় আগামী ২৩ ফেব্রুয়ারি ১৮ দলীয় জোটের উদ্যোগে শেয়ারবাজার, পদ্মা সেতু, রেলওয়ে, সোনালী ব্যাংক-হলমার্ক, ডেসটিনিসহ রাষ্ট্রের সব আর্থিক খাতে আওয়ামী লীগ সরকার ও তাদের দলীয় নেতা-কর্মীদের সর্বগ্রাসী দূর্নীতি, লুটপাটের প্রতিবাদে এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।