২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সমাবেশ বিকেলে

নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2013, 04:33 AM

Updated : 23 Aug 2022, 10:13 AM

দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহানগর বিএনপির উদ্যোগে রোববার বিকাল তিনটায় এই সমাবেশ হবে।

দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যদের এই সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে।

মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম জানান, রাজধানীর সব ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা এই বিক্ষোভ সমাবেশে যোগ দেবে।

শাহবাগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে তরুণ প্রজন্মের আন্দোলন শুরু হওয়ার পর এই নিয়ে বিএনপি দ্বিতীয়বারের মতো বিক্ষোভ সমাবেশ করলেও জামায়াতে ইসলামীসহ তাদের শরিক দলগুলোকে আমন্ত্রণ জানায়নি।