২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দেশকে গৃহযুদ্বের দিকে ঠেলে দিচ্ছে আ.লীগ’

ক্ষমতাসীন দলের ‘ফ্যাসিবাদী’ আচরণ ও ‘দ্বৈতনীতি’ দেশকে ‘গৃহযুদ্বের’ দিকে ঠেলে দিচ্ছে বলে দাবি করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2013, 03:37 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “বর্তমান সময়ে ফ্যাসিবাদের চরম লক্ষণ দেখা যাচ্ছে।

“তারা [আওয়ামী লীগ] আদেশ করছে পত্রিকা পুড়িয়ে দেবার, সাংবাদিকদের প্রতিহত করার, বিরোধীদলের উপর আক্রমণ করার। উক্ত আদেশের মাধ্যমে তারা ফ্যাসিবাদের কার্যক্রম চালাচ্ছেন।এতে দেশ ধ্বংস হবে, আপনারা ধ্বংস হবেন।”

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে আগামী জাতীয় নির্বাচন না হলে দেশে গণতন্ত্রের ‘মৃত্যু’ হবে বলেও মনে করেন মওদুদ।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি ‘গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় মিডিয়া ও জণপ্রতিনিধিদের করণীয়” শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।

সংগঠনটির উপদেষ্ঠা ব্যারিস্টার হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তজা, ইসলামিক পার্টির সভাপতি আব্দুল মমিন, শাম্মী আক্তার এমপি, আশিফা আশরাফি পাপিয়া এমপি, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বক্তব্য দেন।