বরিশালে জামায়াত ও শিবিরের দুই নেতা আটক
বরিশালে শনিবার জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
এরা হলেন বাবুগঞ্জ উপজেলা ছাত্র শিবির সভাপতি মিজানুর রহমান এবং মাধবপাশা ইউনিয়ন জামায়াত সভাপতি জহিরুল হক কালু মাষ্টার।
মহানগরীর বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর নথুল্লাবাদ থেকে মিজানুর রহমানকে এবং মাধবপাশার নিজ বাড়ি থেকে কালু মাষ্টারকে আটক করা হয়েছে।
