২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে মিছিল থেকে ১২ শিবিরকর্মী আটক

বরিশালের গৌরনদী উপজেলায় যুদ্ধাপরাধে আটক জামায়াত নেতাদের মুক্তির দাবিতে মিছিল থেকে ১২ জনকে আটক করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2013, 10:14 AM

Updated : 25 Apr 2022, 06:22 PM

শুক্রবার জুমার নামাজের পর মাহিলারা ইউনিয়ন পরিষদের কাছেমাবাদ এলাকায় এই মিছিল বের করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গৌরনদী থানার ওসি শিশির কুমার পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাছেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে ২৫/৩০ শিক্ষার্থী মিছিল শুরু করেন। মিছিলটি ঢাকা-বরিশাল মহাসড়কের দিকে অগ্রসর হলে পুলিশ ও স্থানীয়রা তদের ধাওয়া করে।

পরে সেখান থেকে ১২ শিবিরকর্মীকে আটক করা হয়, বলেন ওসি।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।