২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিলে সংঘর্ষের ঘটনায় ২ মামলা

রাজধানীর মতিঝিলে বুধবার জামায়াত-শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2013, 09:56 AM

Updated : 23 Aug 2022, 10:12 AM

দ্রুত বিচার আইনের বুধবার রাতে মামলা দুটি করেছেন মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুন অর রশীদ ও মো. নাহিদ আহাম্মেদ।

মতিঝিল থানার এসআই ও একটি মামলার বাদি নাহিদ আহাম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুটি মামলায় ১৪৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো চার-পাঁচশ জনকে আসামি করা হয়েছে।

এদের মধ্যে একশ’ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৭টা থেকে জামায়ত-শিবির কর্মীরা মতিঝিল এলাকায় দফায় দফায় মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এরপর সাড়ে ৯টার দিকে দিলকুশা, স্টেডিয়াম, পল্টন, কাকরাইলসহ মতিঝিল ও আশেপাশের বিভিন্ন এলাকায়  বিভিন্ন অলিগলি থেকে এক সঙ্গে ঝটিকা মিছিল শুরু করে জামায়াত কর্মীরা। এ সময় তারা বেশি কিছু গাড়ি ভাংচুর করে এবং পুলিশের দিকে ঢিল ছুড়তে থাকে।

এবারো পুলিশ ধাওয়া দিয়ে এবং ফাঁকা গুলি ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়।    

সকাল ১০টার দিকে দৈনিক বাংলা মোড় এলকায় একটি বাসে আগুন দেয়া হয় বলে ফায়ার ব্রিগেডের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা জানান। অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।  

সংঘর্ষে আহত হওয়ার পর পুলিশের মতিঝিল অঞ্চলের অতিরিক্ত উপ কমিশনার মেহেদী হাসানসহ চার পুলিশ সদস্য আহত হন।

পুরনো খবর:

ঝটিকা মিছিল, বাসে আগুন