২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাদের মোল্লার যাবজ্জীবনে খুশি নয় নিজ জেলার মানুষ

জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডে খুশি হয়নি তার জন্মস্থানের মানুষ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 11:37 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

ফরিদপুরের সদরপুর উপজেলার আমিরাবাদ গ্রামে কাদের মোল্লার জন্ম।

মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তার যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

রায় ঘোষণার পর তাৎক্ষণিকভাবে শহরের জনতা ব্যাংক মোড়ে জেলা আওয়ামী লীগ এক সমাবেশ করে।

সমাবেশে আওয়ামী লীগ নেতা খন্দকার মোহতেশাম হোসেন বাবর বলেন, এ রায়ে ফরিদপুরের মানুষ খুশি নয়।

এদিকে মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ বলেন, এ রায়ে মুক্তিযোদ্ধারা খুশি হতে পারেনি।

জেলা নির্মূল কমিটির নেতা সালামত হোসেন খান বলেন, এ রায় মানা যায় না।