গাজীপুরে জামায়াতের ৩ সদস্য আটক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা থেকে শনিবার জামায়াতে ইসলামীর তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
এরা হলেন পাশা গেইট ইউনিটের সেক্রেটারি বোরহান উদ্দিন (২৩), কর্মী মাসুদ রানা (২৭) ও আব্দুস সাত্তার (২২)।
কালিয়াকৈর থানার ওসি মীর রকিবুল হক বলেন, উপজেলার পাশা গেইট এলাকা থেকে নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা ও মিছিলের প্রস্তুতির অভিযোগে তাদের আটক করা হয়।
