২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত-শিবিরের পাঁচ কর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদর উপজেলায় পিতা-পুত্রসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2013, 11:07 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

শুক্রবার রাতে ফতুল্লার মাসদাইর ও ধর্মগঞ্জ এলাকায় পৃথক এই অভিযানের সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক সংখ্যক বই উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তাররা হলেন সদরের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার কামাল হোসেন (২৫), মাসদাইর এলাকার বরকতউল্লাহ (৫৮), তার ছেলে রাশেদ (৩০) এবং ফারুকউজ্জামান (৩৮) ও রেদোয়ান (২২)।

ফতুল্লা মডেল থানার ওসি আক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৯টার দিকে ধর্মগঞ্জ এলাকা থেকে শিবিরকর্মী কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার আবদুর রশিদের ছেলে।

এছাড়া রাত ৩টায় মাসদাইর থেকে বাকি চারজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি আক্তার হোসেন আরো জানান, এদের বিরুদ্ধে পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ বই উদ্ধার করা হয়েছে।

তবে বইগুলোর নাম তিনি বলতে পারেননি।