২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে খালেদার সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন জার্মানির রাষ্ট্রদূত আলব্রেখট কোনসে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2013, 06:20 PM

Updated : 25 Apr 2022, 06:16 PM

রাষ্ট্রদূত রোববার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় যান।

সেখানে বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেন বলে বিরোধীদলীয় নেতা প্রেসসচিব মারুফ কামাল খান সাংবাদিকদের জানিয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন।