আনোয়ারায় ভোটগ্রহণ শেষ
চট্টগ্রাম-১২ (আনোয়ারা-পশ্চিম পটিয়া) আসনে উপ-নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় নিরুত্তাপ এ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। এখন চলছে বিভিন্ন কেন্দ্রে ভোট গণনা।
রিটার্নিং কর্মকর্তা ফরহাদ আহাম্মদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচন নিরপক্ষে ও সুষ্ঠু হয়েছে। কোথাও কোনো গোলযোগ হয়নি।
নির্বাচনে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম দেখা যায়।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, সাধারণভাবেই উপ-নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম থাকে।
কত শতাংশ ভোট পড়েছে জানতে চাইলে তিনি বলেন, ভোট গণনার পর তা বলা যাবে।
সকাল ৮টায় এ আসনের ৯০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।
মোট দুই লাখ ৫ হাজার ২৫৭ জন ভোটার থাকলেও কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি তুলনামূলক কম ছিল।
