২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ান ইলেভেন: কালো পতাকা মিছিল না’গঞ্জে

২০০৭ সালে ১১ জানুয়ারিকে ‘কালো দিবস’ পালনের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে নারায়ণগঞ্জে কালো পতাকা মিছিল করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2013, 01:02 PM

Updated : 25 Apr 2022, 06:15 PM

শুক্রবার নগরীর জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করে নগর বিএনপি ও যুবদল। এরপর একটি কালো পতাকা মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

নগর বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সহ-সম্পাদক ও জেলা সভাপতি তৈমূর আলম খন্দকার, জেলা নেতা আনোয়ার হোসেন খান, নগর সহÑসভাপতি মো. সুরুজ্জামান, সাধারণ সম্পাদক এটিএম কামাল, মহানগর যুবদল আহ্বায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, যুগ্ম আহবায়ক রানা মুজিব প্রমুখ।

সমাবেশে এ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, যারা খালেদা জিয়া ও তারেক রহমানসহ শত শত নেতাকর্মীকে জেলে রেখে বিএনপিকে ভাঙতে চেয়েছিল তাদের ছাড় দেয়া হবে না।

সভা শেষে কালো পতাকা হাতে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কর্যালয়ের এসে শেষ হয়।

২০০৬ সালের শেষ ভাগে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতা ছাড়ার পর সারাদেশে যে সহিংসতা-হানাহানি ছড়িয়ে পড়ে। পরের বছর ১১ জানুয়ারি তার আপাত অবসান ঘটে  রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের জরুরি অবস্থা জারির মধ্যে দিয়ে। একইসঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দেন তিনি।

এরপর সেনা নিয়ন্ত্রণে গঠিত হয় নতুন ‘তত্ত্বাবধায়ক সরকার’, যার প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দীন আহমদ। এই সরকার নির্বাচন কমিশন পুনর্গঠন করে দুই বছর পর ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচন করে