খালেদার সঙ্গে কুমিল্লার আইনজীবী নেতাদের সাক্ষাৎ
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচিত কর্মকর্তারা বৃহস্পতিবার রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
তারা রাত ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদার সঙ্গে দেখা করেন।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সেলিম হোসেন ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের স্থানীয় ইউনিটের সভাপতি কাজী নাজমুস সা’দাতসহ নির্বাচিত কর্মকর্তারা এ সময় খালেদা জিয়াকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
এ সময় নির্বাচিত কর্মকর্তাদের মধ্যে সহ-সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান, সিনিয়র সহসভাপতি আবুল হাশেম, এনরোলমেন্ট সেক্রেটারি আবদুস ছাত্তার, সহ এনরোলমেন্ট সেক্রেটারি কাজী মফিজুল ইসলাম, ব্যবস্থাপনা কমিটির সদস্য ইকরাম হোসেন, আবু মুছা ভুঁইয়া, আবুল কালাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা ইউনিটের সেক্রেটারি কাইমুল হক রিংকু, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম, সাবেক সভাপতি মো. মোতালেব, সাবেক সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, কামরুল হায়াৎ খানসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
এছাড়া বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন প্রমুখ উপস্থিত ছিলেন।
